1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

পাইলটদের সংঘর্ষে জরুরি সংকেত, সৌদিতে অবতরণ ফ্লাইদুবাইয়ের বিমান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

 

দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমান জরুরি সংকেত পাঠানোর পর সৌদি আরবে অবতরণ করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ফ্লাইটটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

ফ্লাইটটি প্রথমে সাধারণ জরুরি সংকেত ‘৭৭০০’ এবং পরে সম্ভাব্য ছিনতাই বা অবৈধ হস্তক্ষেপের সংকেত হিসেবে ব্যবহৃত ‘৭৫০০’ কোড পাঠায়। এতে ইসরাইলি কর্তৃপক্ষের মধ্যে ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয় এবং দেশটির বিমানবাহিনী যুদ্ধবিমান পাঠায়।

পরে ইসরাইলি কর্মকর্তারা জানান, বিমানটিতে ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, বিমানের দুই পাইলটের মধ্যে শারীরিক সংঘর্ষের পর জরুরি সংকেতগুলো সক্রিয় হয়। তবে ঘটনার বিস্তারিত কারণ নিয়ে তদন্ত চলছে।

ফ্লাইদুবাই জানিয়েছে, ফ্লাইট এফজেড১০৭৩ তাবুকে নিরাপদে অবতরণ করেছে এবং সব যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন। ঘটনার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি পরামর্শ করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News