1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হামিদুল পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৭ মার্চ বাড়িতে কেউ না থাকার সুযোগে হামিদুল ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে। প্রায় পাঁচ মাস পর ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি পরিবার জানতে পারে। এরপর ১৯ আগস্ট তার বাবা পাঁচবিবি থানায় মামলা করেন।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলাকালে সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত হামিদুলকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News