1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

ভারত-নেপালে বন্যা-ভূমিধসে ৭০ জনের মৃত্যু

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

ভারত ও নেপালে টানা ভারী বৃষ্টি ও ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভারতের উত্তর প্রদেশে ৫৬ জন এবং নেপালে ১৪ জন মারা গেছেন। নেপালে আরও ১১ জন নিখোঁজ রয়েছেন।

উত্তর প্রদেশে ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেখানে এ সময়ে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৭ দশমিক ৬ মিলিমিটার। বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যা ও ভূমিধসে রাজ্যটিতে ৪৬ জন আহত এবং এক হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে নেপালের ৭৭টি জেলার মধ্যে ৪৯টিতে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। প্রধান নদী ও শাখা নদীগুলোর পানি বাড়তে থাকায় দেশটির বিভিন্ন এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বন্যার কারণে নেপালের মানাং, মুস্তাং, মিয়াগদি ও বাগলুং জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। রাহুগঙ্গা নদীর পানি বেড়ে একটি ৪০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পের অবকাঠামো ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারও ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে।

এ ছাড়া নেপালের মানাং জেলায় হিমলুং হিমাল পর্বতের বেস ক্যাম্পে পৃথক তুষারধসে ১০ স্থানীয় কর্মী নিখোঁজ হয়েছেন। তারা বিদেশি পর্বতারোহীদের জন্য তাঁবু স্থাপনের কাজ করছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News