পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলার ওয়াজিরাবাদে ট্রাফিক পুলিশের একটি গাড়িতে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, সশস্ত্র হামলাকারীরা ট্রাফিক পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর তারা পুলিশের গাড়ি ও সঙ্গে থাকা অস্ত্র নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত দুই বেসামরিক নাগরিককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত পুলিশ সদস্যদের মধ্যে গুল আমিন ও সেলিম শাহ কোরেশির পরিচয় জানা গেছে। তৃতীয় সদস্যের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।
Leave a Reply