1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: শাহআলী থানার ওসি প্রত্যাহার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনার পর শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

ডিএমপি সদরদপ্তরের এক আদেশে তাকে থানা থেকে প্রত্যাহার করে সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এর আগে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানিয়েছিলেন, ঘটনায় পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার গভীর রাতে ভারী যন্ত্রপাতি দিয়ে রাড্ডা এমসিএইচের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়। পরে স্থাপনার সামনে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছে রাড্ডা কর্তৃপক্ষ।

সংস্থাটির দাবি, হামলার সময় অফিসের বিভিন্ন সামগ্রীসহ বিপুল পরিমাণ টিকাদান ও স্বাস্থ্যসেবা উপকরণ লুট করা হয়েছে। এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহআলী থানায় মামলা করেন।

মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News