1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

দেশজুড়ে দখলের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি: তাসনিম

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

দেশজুড়ে জমি, বাড়ি ও দোকান দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন চিকিৎসক তাসনিম জারা। এসব ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১ নম্বরে ভাঙচুর ও লুটপাটের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তাসনিম জারা বলেন, বিএনপি ইতোমধ্যে জয়পুরহাটে তাদের একজন নেতাকে বহিষ্কার করেছে, যা ভালো উদ্যোগ। তবে শুধু বহিষ্কারের মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকবে, নাকি কেন স্থানীয় নেতারা দখলের সুযোগ পাচ্ছেন, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর চলার পরও তা ঠেকানো সম্ভব হলো না কেন—এ প্রশ্ন তুলে তাসনিম বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের আস্থা কীভাবে থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News