1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

রিমান্ডে নির্যাতনের অভিযোগ গাজী সালাহউদ্দিন তানভীরের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাহউদ্দিন তানভীর কারাগার ও রিমান্ডে থাকাকালে অমানবিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। অসুস্থতার কারণে তানভীর নিজে বক্তব্য দিতে না পারায় তাঁর লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়।

তানভীর দাবি করেন, গত ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কারাগার ও রিমান্ডে থাকাকালে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। নির্যাতনের কথা বাইরে প্রকাশ করলে পরিবারের সদস্যদের গুম করার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। রিমান্ডে তাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালিগালাজ করা এবং শেখ হাসিনাকে কেন ক্ষমতাচ্যুত করা হয়েছে—এমন প্রশ্ন তুলে নির্যাতন করা হয়েছে বলেও দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, কারাগারে তাকে অপরিচ্ছন্ন ও আলো-বাতাসহীন সেলে রাখা হয়েছিল এবং পচা খাবার দেওয়া হয়েছিল। অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসার সময় অজ্ঞাত ওষুধ ও ইনজেকশন দেওয়ার অভিযোগও করেন তিনি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেও জানান।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় গত ৫ আগস্ট ঢাকার মিরপুরের মনিপুরীপাড়ার একটি বাসা থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে তিন দিনের রিমান্ড দেন। অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া ও পরে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়। গত ১৫ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News