1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

কুমিল্লায় ৯৮ মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬৩

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

কুমিল্লায় গত ৪৮ ঘণ্টায় ৯৮টি মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৬৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। অভিযানে ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা ও ৭২ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে ২২ জন মাদক ব্যবসায়ী ও ৭৪ জন মাদকসেবী। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও ১৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News