1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

দক্ষ মানবসম্পদ তৈরিতে শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক জোরদারের আহ্বান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক ও নিবিড় সহযোগিতা গড়ে তুলতে পারলে দেশেই বিশ্বমানের দক্ষ মানবসম্পদ তৈরি সম্ভব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিল্প খাতের প্রয়োজনীয় সমন্বয় এখনো যথেষ্ট নয়। শিল্পপ্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে পাঠ্যক্রম নির্ধারণ ও ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা করলে শিক্ষার্থীদের কর্মবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ করে গড়ে তোলা সহজ হবে।

তিনি আরও বলেন, উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যালামনাই ও করপোরেট প্রতিষ্ঠানগুলো শিক্ষা ও গবেষণায় বড় পরিসরে সহযোগিতা করে। বাংলাদেশেও শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠানের এই সম্পর্ক জোরদার করা প্রয়োজন।

এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অর্থায়নে এক কোটি টাকার বৃত্তি কার্যক্রমের কথা জানানো হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News