স্বাস্থ্যগত কারণ ও বয়স বিবেচনায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে ডিবি পুলিশ হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
২০২৪ সালের ২২ জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় সাবেক তিন সিইসিসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে।
Leave a Reply