1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

ধ্বংসস্তূপের মাঝেও রোবটিকস শিখছে গাজার শিশুরা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

যুদ্ধের কারণে গাজার প্রযুক্তি খাত ও অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও প্রোগ্রামিং ও রোবটিকস শেখার আগ্রহ হারায়নি সেখানকার শিক্ষার্থীরা। মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে সীমিত সরঞ্জাম নিয়েই একদল শিশু শিখছে রোবট তৈরির প্রাথমিক কৌশল।

‘দ্য নেক্সট জেন টিম: রাইজিং রোবোটিকস ইঞ্জিনিয়ার প্রজেক্ট’-এর শিক্ষার্থীরা সেন্সর দিয়ে অ্যালার্ম ব্যবস্থা তৈরি, মোটর ও ড্রাইভ ইউনিটের কার্যপ্রণালি এবং প্রোগ্রামিংয়ের ব্যবহারিক দিক শিখছে। সাধারণ ইলেকট্রনিক যন্ত্রাংশ, তার ও একটি প্রোগ্রামেবল সার্কিট বোর্ড ব্যবহার করেই চলছে তাদের প্রশিক্ষণ।

প্রশিক্ষকদের মতে, এসব প্রযুক্তি ভবিষ্যতে গ্যাস লিক বা অগ্নিকাণ্ড দ্রুত শনাক্ত করার পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ উদ্ধারের মতো কাজেও কাজে লাগতে পারে। শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি গাজার বাইরে দ্রুত এগিয়ে চলা প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগ তৈরি করাও এ প্রশিক্ষণের লক্ষ্য।

যুদ্ধের আগে গাজার স্কুল, বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি ইনকিউবেটর ও বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তি নিয়ে কাজের সুযোগ পেত। তবে যুদ্ধের ফলে এসব অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ায় সরঞ্জাম, বিদ্যুৎ ও প্রশিক্ষণের সুযোগ এখন সীমিত।

তবুও রোবটিকসের প্রতি আগ্রহ ধরে রেখেছে শিক্ষার্থীরা। ১৬ বছর বয়সী হামজা আল-আত্রাশসহ প্রশিক্ষণার্থীরা সীমিত সরঞ্জাম ব্যবহার করেই নিজেদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে। তাদের প্রত্যাশা, অর্জিত জ্ঞান ভবিষ্যতে নিজেদের সম্প্রদায়ের কাজে লাগবে এবং নতুন সুযোগ তৈরিতে সহায়তা করবে।

গাজার প্রযুক্তি খাতও যুদ্ধের বড় ধাক্কা সামলাচ্ছে। যুদ্ধের আগে থাকা পাঁচটি প্রধান প্রযুক্তি ইনকিউবেটরের মধ্যে বর্তমানে মাত্র দুটি কার্যক্রমে ফিরেছে। তবে এসব প্রতিষ্ঠানের সক্ষমতা যুদ্ধের আগের সময়ের ২০ শতাংশের বেশি নয়। প্রযুক্তি খাতের অবকাঠামো, সরঞ্জাম ও দক্ষ জনবলের সংকটের মধ্যেও নতুন প্রজন্মকে প্রযুক্তির সঙ্গে যুক্ত রাখার চেষ্টা চলছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News