1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

জবির ফটকে ‘জয় বাংলা’ স্লোগান, রিকশাচালককে পুলিশে দিল ছাত্রদল

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে এক রিকশাচালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ওই রিকশাচালক ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটক ব্যক্তি নিজের নাম মনির বলে জানিয়েছেন। তার বাড়ি বরগুনায় বলে জানা গেছে। তবে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে বলে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে থেকেই আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিল ছাত্রদল।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News