1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

সর্বজনীন পেনশনে স্বামী-স্ত্রীর সুবিধার বয়সসীমা বাড়ল

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

সর্বজনীন পেনশন ব্যবস্থায় পেনশনারের মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রীর পেনশন সুবিধা পাওয়ার বয়সসীমা ৭৫ থেকে বাড়িয়ে ৮০ বছর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পেনশনার নিজে আজীবন পেনশন পাবেন। পেনশনার মারা গেলে তার স্বামী বা স্ত্রী ৮০ বছর বয়স পর্যন্ত পেনশন সুবিধা পাবেন। আগে এ সুবিধা ৭৫ বছর বয়স পর্যন্ত সীমাবদ্ধ ছিল।

এ ছাড়া সরকারি মালিকানাধীন বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের প্রচলিত সরকারি পেনশনের আওতাবহির্ভূত কর্মীদের ‘প্রগতি’ স্কিমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক বা ইসলামিক স্কিম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের জন্য পেনশন তহবিলে বিনিয়োগের বিপরীতে ১১ দশমিক ৭২ শতাংশ মুনাফা দেওয়ার অনুমোদনও দেওয়া হয়েছে।

তবে সর্বজনীন পেনশন পাওয়ার বয়স ৬০ বছর থেকে কমিয়ে ৫৫ বছর করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একচুয়ারিয়াল বিশ্লেষণের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করা হবে।

এ ছাড়া পাঁচ বছর চাঁদা দেওয়ার পর জমা অর্থ তুলে নিয়ে কর্মসূচি থেকে বের হওয়ার সুযোগ, পেনশন তহবিল থেকে ঋণ এবং স্বাস্থ্যবিমা চালুর প্রস্তাবগুলোও এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News