জ্বালানির দাম বাড়ার পর সংকট মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। পেট্রল-ডিজেলের দাম বাড়ানোর পাশাপাশি জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় নিয়ন্ত্রণে বাজার দ্রুত বন্ধ, সরকারি গাড়িতে জ্বালানি বরাদ্দ কমানোসহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রতি লিটার পেট্রলের দাম ৪ দশমিক ১০ পাকিস্তানি রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ৬ দশমিক ৪১ রুপি বাড়ানো হয়। এতে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ দশমিক ৩৪ রুপি এবং ডিজেলের দাম ৪১৫ দশমিক ৮৩ রুপি।
জ্বালানির বাড়তি দামের চাপ কমাতে সরকার ভর্তুকি কর্মসূচিও চালু করেছে। এতে মোটরসাইকেল, রিকশা ও ৮০০ সিসি পর্যন্ত গাড়ির জন্য প্রতি লিটারে ১০০ রুপি ভর্তুকির ব্যবস্থা রাখা হয়েছে। তবে সুবিধা পেতে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে ভোগান্তির অভিযোগও রয়েছে।
সংকট মোকাবিলায় সরকারি গাড়িতে জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমানো হয়েছে, যা তিন মাস কার্যকর থাকবে। তবে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবার যানবাহন এ সিদ্ধান্তের বাইরে থাকবে।
এ ছাড়া রাত ৯টার মধ্যে বাজার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিয়ের হল রাত ১০টা এবং রেস্তোরাঁ রাত ১১টা পর্যন্ত খোলা রাখা যাবে। ওষুধের দোকান ও মেডিকেল ল্যাব এ বিধিনিষেধের বাইরে থাকবে। সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর ও সভার জন্য অভ্যন্তরীণ ভ্রমণেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং অনলাইন বৈঠকে উৎসাহ দেওয়া হচ্ছে।
সরকারি অনুষ্ঠান ও নৈশভোজ বন্ধের পাশাপাশি নতুন সরকারি গাড়ি কেনাও নিষিদ্ধ করা হয়েছে। এসব পদক্ষেপের লক্ষ্য জ্বালানি ব্যবহার কমানো এবং অপ্রয়োজনীয় সরকারি ব্যয় নিয়ন্ত্রণ করা।
জ্বালানি সাশ্রয় ও ব্যয় কমাতে পাকিস্তান এর আগেও একই ধর
Leave a Reply