1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে ভবিষ্যতে নতুন দেশ যুক্ত হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

আল-আরাবিয়া ইংলিশকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএসপিআর মহাপরিচালক বলেন, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা এবং অ-আগ্রাসন, অ-হস্তক্ষেপ ও সম্মিলিত প্রতিরোধের নীতিতে বিশ্বাসী দেশগুলোকে ভবিষ্যতে অংশীদার হিসেবে যুক্ত করার সুযোগ রয়েছে। তবে কখন এবং কীভাবে নতুন দেশ যুক্ত হবে, সে সিদ্ধান্ত তিন দেশের নেতৃত্ব নেবে।

আহমেদ শরিফ চৌধুরী বলেন, চুক্তিটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এর কোনো আক্রমণাত্মক বা আঞ্চলিক সম্প্রসারণের লক্ষ্য নেই। এটিকে কোনো বৃহত্তর ‘মুসলিম সামরিক জোট’ হিসেবেও দেখছে না পাকিস্তান।

তিনি বলেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের অন্য দেশ ও জোটের সঙ্গে পৃথক সম্পর্ক রয়েছে। মক্কা প্রতিরক্ষা চুক্তি এসব সম্পর্কের সঙ্গে প্রতিযোগিতামূলক নয়, বরং পরিপূরক হিসেবে কাজ করবে।

ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের ওপরও এ চুক্তির নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানান তিনি। তাঁর ভাষ্য, পাকিস্তান বিভিন্ন দেশের সঙ্গে স্বাধীন ও পৃথক সম্পর্ক বজায় রাখে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে পাকিস্তানের অবস্থান রয়েছে।

গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তিতে তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনার নীতি রাখা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News