1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

মক্কা প্রতিরক্ষা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন ধ্বংসের ঘটনার পর মক্কা প্রতিরক্ষা চুক্তি কার্যকর করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মক্কা চুক্তির অংশীদার হিসেবে পাকিস্তান নিজেদের দায়িত্ব পালন করবে। পবিত্র স্থানে হামলার চেষ্টা হলে পাকিস্তান চুক্তির অধীনে দায়িত্ব পালনে প্রস্তুত বলেও জানান তিনি।

খাজা আসিফ বলেন, মক্কা বা পবিত্র স্থানের নিরাপত্তা রক্ষা পাকিস্তানের ধর্মীয় দায়িত্ব। ভবিষ্যতে মক্কায় হামলার চেষ্টা হলে পরিস্থিতি অনুযায়ী পাকিস্তান চুক্তির আওতায় পদক্ষেপ নেবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ জানায়, মক্কার দক্ষিণে একটি বিস্ফোরকবাহী ড্রোন শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ধ্বংস করেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্রের দাবি, ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়।

সৌদি আরব এ ঘটনায় ইয়েমেনের হুতিদের দায়ী করলেও হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি মক্কা বা কোনো পবিত্র স্থাপনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তাদের অভিযান সৌদি সামরিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হয়।

গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই হয়। চুক্তিতে তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সম্মিলিত প্রতিরক্ষ

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News