1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

জ্বালানি সংকটে দুই মাসে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

 

জ্বালানি সংকটে গত দুই মাসে পোশাক কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হলেও **এখন পর্যন্ত কোনো কারখানা বন্ধ হয়নি** বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, গত সাত দিনের তুলনায় বর্তমানে কারখানাগুলোয় গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাটেক্সপো আয়োজন, নতুন বাজার ও ক্রেতা অনুসন্ধান এবং পোশাকশিল্পের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাহমুদ হাসান খান বলেন, একটি কারখানা হঠাৎ করে বন্ধ হয়ে যায় না। বন্ধ হওয়ার আগে বিদ্যমান ক্রয়াদেশ শেষ করা, শ্রমিকদের বেতন ও অন্যান্য দায়বদ্ধতা পূরণসহ বিভিন্ন বিষয় সামলাতে সময় লাগে। তাই মাত্র দুই মাসের জ্বালানি সংকটের কারণে কোনো কারখানা বন্ধ হয়েছে কি না, তা নির্ধারণে আরও সময় প্রয়োজন।

তিনি বলেন, জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন কমে গিয়ে ভবিষ্যতে কারখানা বন্ধের ঝুঁকি তৈরি হতে পারে। শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল এবং স্থলভিত্তিক এলএনজি সংরক্ষণাগার নির্মাণের প্রস্তাব দেন তিনি।

বিজিএমইএ সভাপতি জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে দেশের সামগ্রিক রপ্তানি **৫ দশমিক ১২ শতাংশ বেড়েছে**। তবে আগের বছরের আগস্টে রপ্তানি তুলনামূলক কম থাকায় এবার প্রবৃদ্ধির হার বেশি দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষায় হাসপাতাল নির্মাণের জন্য সরকারের কাছে জমি বরাদ্দের দাবি জানানো হয়। এ ছাড়া বাংলাদেশের এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে অনুমোদনের আশা প্রকাশ করেন বিজিএমইএ সভাপতি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News