1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১৬৮

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯৩ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগীর ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়নি।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সুনামগঞ্জের এবং একজন মৌলভীবাজারের। তাদের মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

জেলাভিত্তিক হিসাবে, সিলেটে হামের উপসর্গে ৬৩ জন, হবিগঞ্জে ১৯ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৬২ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মারা গেছেন যথাক্রমে ৪, ৪, ১ ও ১ জন।

সব মিলিয়ে বিভাগে নিশ্চিত হামে ১০ জন এবং হামের উপসর্গে ১৫৮ জন মারা গেছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News