1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

দুর্নীতি প্রতিরোধই প্রধান দায়িত্ব: পরিবেশমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

সমাজ থেকে দুর্নীতি রুখতে সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল। তিনি বলেছেন, দুর্নীতি প্রতিরোধ করাই বর্তমান প্রশাসনের প্রধান দায়িত্ব।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সমাজে দুর্নীতি রয়েছে এবং এটি পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও তা প্রতিরোধে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তাদের মাধ্যমে দুর্নীতির সুযোগ তৈরি হয় উল্লেখ করে তিনি তাদের আরও সতর্ক ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, দুর্নীতি কমানো এবং বন্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সেবাপ্রত্যাশীদের হয়রানি বন্ধ করতে হবে।

মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এ সময় সরকারি দপ্তরগুলোর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং জেলা পুলিশ সুপার মো. আবু তারেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News