1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

জেদ্দা-মক্কা-তাইফে ‘সম্ভাব্য হামলার’ সতর্কতা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ তিন শহর জেদ্দা, মক্কা ও তাইফে ‘সম্ভাব্য বিপদ’ নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ (সিভিল ডিফেন্স)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এসব সতর্কবার্তা পাঠানো হয়।

সতর্কবার্তায় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। সম্ভব হলে ভবনের ভেতরের জানালা থেকে দূরের কোনো কক্ষে অবস্থান করতে বলা হয়। একই সঙ্গে খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সতর্কতার সময় বাইরে থাকা ব্যক্তিদের দ্রুত কাছের ভবনে আশ্রয় নেওয়া অথবা শক্ত কোনো স্থাপনার আড়ালে অবস্থান করতে বলা হয়। গাড়িচালকদেরও সেতু ও উঁচু ভবনের কাছ থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামানোর পরামর্শ দেওয়া হয়েছে।

তবে ঠিক কী ধরনের বিপদ বা হুমকির কারণে এসব সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি সৌদি কর্তৃপক্ষ। পরে সিভিল ডিফেন্স জানায়, সংশ্লিষ্ট কয়েকটি এলাকায় বিপদ কেটে গেছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে সংঘাত বেড়েছে। হুতিদের হামলায় সৌদি আরবের কয়েকটি শহরে বেসামরিক মানুষ আহত হওয়ার খবরও এসেছে।

এই পরিস্থিতির মধ্যেই জেদ্দা, মক্কা ও তাইফের মতো গুরুত্বপূর্ণ শহরে জরুরি সতর্কতা জারি হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News