1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করলে শাস্তি: শিক্ষামন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

এসএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নে গাফিলতি করা শিক্ষকদের জবাবদিহির আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের পর ৩ হাজার ৭৯ শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে। এত শিক্ষার্থীর ফল পরিবর্তনের বিষয়টি প্রশ্ন তৈরি করে। যারা পরীক্ষক হিসেবে খাতা যথাযথভাবে মূল্যায়ন করেননি, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে।

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি। শিক্ষা খাতের বর্তমান পরিস্থিতিকে চ্যালেঞ্জিং উল্লেখ করে সময়মতো বই সরবরাহ নিশ্চিত করতে কাজ চলছে বলে জানান তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট দূর করার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ফলাফল ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। এ জন্য ক্লাসরুম মনিটরিং, কারিকুলাম সংস্কার, বাজারের চাহিদা অনুযায়ী নতুন কোর্স চালু এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।

এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল কোর্সের ফরম পূরণের ফি বাড়ানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়কে ব্যবহার করে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলেও সতর্ক করেন তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News