রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হানের নেতৃত্বে একটি দল হাসপাতালে অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ ও শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা।
শিশুটির স্বজনের অভিযোগ, মৃত্যুর সময় পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। তবে সেখানে থাকা অন্য শিশুদের অভিভাবকদের কেউ কেউ দাবি করেছেন, ওই সময় চিকিৎসক হাসপাতালে ছিলেন। পরিস্থিতির কারণে তিনি অন্য একটি কক্ষে অবস্থান নিয়েছিলেন বলেও তাদের কেউ কেউ জানান।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সেটির ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালে কর্মরত এক ব্যক্তি জানান, প্রশাসনের সহায়তায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply