1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

বিরোধীদের বাঁচার অধিকার ছিল না: রিজভী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

শেখ হাসিনার আমলে যারা বিরোধী মতের ছিলেন, তাদের বাঁচার অধিকার ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারের হাতে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আমরা একটি অন্ধকার সময় অতিক্রম করেছি। সুস্থভাবে বেঁচে থাকার অধিকার ছিল না। বাইরে বের হয়ে নিরাপদে বাড়ি ফিরে ঘুমানোর অধিকারও ছিল না।’

শেখ হাসিনার সমালোচনা করে তিনি আরও বলেন, নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকেও হত্যার ব্যাপারে তিনি দ্বিধা করেননি।

রিজভী বলেন, বিএনপি মানবতা ও মানুষের জন্য রাজনীতি করে। প্রধানমন্ত্রীর পরামর্শ ও পরিকল্পনায় দীর্ঘদিন নানা প্রতিকূলতার মধ্যে থাকা হারুনের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে অবরোধের সমর্থনে মিছিলে অংশ নেওয়ার সময় পুলিশের গুলিতে যুবদল নেতা হারুনুর রশিদ নিহত হন। রোববার তার পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News