1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা প্রয়োজন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রের অন্যতম বড় শক্তি স্থানীয় সরকার। তাই গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করার ওপর গুরুত্ব দিতে হবে।

জেলা পরিষদের প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, আগের সময়ের রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসতে সক্রিয় ও সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত, উন্নয়ন কর্মকাণ্ডে গতি এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দেন তিনি।

সাক্ষাতে জেলা পরিষদের প্রশাসকরা তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের আশ্বস্ত করে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার; সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দীর্ঘদিনের আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের ভূমিকা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News