1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

৬ মাসেও জ্বালানি সংকটের সমাধান করতে পারেনি সরকার: শফিকুর রহমান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

বাংলাদেশ বর্তমানে গুরুতর সংকটের মুখোমুখি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, জ্বালানি সংকটে শিল্পখাতে মারাত্মক ক্ষতি হচ্ছে এবং ছয় মাসেও সরকার এ সংকট মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিতে পারেনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বগুড়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক। সম্প্রতি বিজিএমইএ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছে, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় অনেক প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। উৎপাদন কমে গেলে প্রতিষ্ঠানগুলো ব্যাংকের ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে খেলাপি হওয়ার ঝুঁকিতে পড়বে।

তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিরোধী দলের পক্ষ থেকে বিশেষজ্ঞদের নিয়ে সরকারকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি। এ কারণে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো লংমার্চের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।

বিরোধীদলীয় নেতা বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই জ্বালানি সংকটের বিকল্প ব্যবস্থা করা সরকারের দায়িত্ব ছিল। শুরুতে সরকার বিদ্যুৎ সংকটের বিষয়টিই অস্বীকার করেছে বলেও অভিযোগ করেন তিনি।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সরকার ক্ষমতায় যাওয়ার পর জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে। গণভোটের রায় অমান্য করে জনগণের সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে বগুড়া গুরুত্বপূর্ণ কেন্দ্র। একসময় জেলাটি ‘মিনি শিল্পনগরী’ হিসেবে পরিচিত থাকলেও স্বাধীনতার পর কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি। বগুড়া দীর্ঘদিন অবহেলিত উল্লেখ করে তিনি জেলাটির ন্যায্য উন্নয়ন নিশ্চিত করার দাবি জানান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News