1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, দেশ পরিচালনায় সবার সহযোগিতা প্রয়োজন। সবাইকে নিয়ে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে কাজ করতে হবে, যাতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়।

উদ্ভাবন ও গবেষণায় সরকারের সহযোগিতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকারের বর্তমান প্রয়োজন মেটাতে উদ্ভাবনী শক্তি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তা ও গবেষকদের সহায়তায় সরকার সবসময় পাশে থাকবে।

তিনি আরও বলেন, ইনোভেশন নিয়ে অনুষ্ঠানে আলোচকদের দিকনির্দেশনা আগামী দিনের কর্মপন্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়ন করতে পারলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন। মেলায় উদ্ভাবনকে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ ও বাজারের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News