1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

পেজেশকিয়ানের সঙ্গে মোদির বৈঠক, নৌপথ ও নাবিকদের নিরাপত্তায় জোর

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে নৌপথে চলাচলের স্বাধীনতা, বাণিজ্য সুরক্ষা এবং নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মোদি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ব্রিকস নেতাদের সম্মেলনের এক দিন আগে দুই নেতার বৈঠক হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক সংকটের সব সমস্যা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের ধারাবাহিক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মোদি।

চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে এ অঞ্চলের নৌপথে হামলার ঘটনায় ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় অন্তত ১০ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। ফলে উপসাগরীয় অঞ্চলের নৌপথের নিরাপত্তা ভারতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বৈঠকে মোদি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন। একই সঙ্গে নিরাপদ সমুদ্রপথ, উন্মুক্ত বাণিজ্যিক রুট এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বৈশ্বিক বাণিজ্য বাধাগ্রস্ত হবে বলেও জানান তিনি।

দুই সপ্তাহের মধ্যে এটি মোদি ও পেজেশকিয়ানের দ্বিতীয় বৈঠক। এর আগে ৩১ আগস্ট কিরগিজস্তানের বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে তাদের বৈঠক হয়েছিল।

এদিকে ব্রিকস বিজনেস ফোরামে পেজেশকিয়ান বলেন, কোনো দেশের বৈধ বাণিজ্যে বাধা সৃষ্টি না হয়—এমন একটি পরিবেশ তৈরিতে ব্রিকসকে ভূমিকা রাখতে হবে। মোদিও সেখানে নিরাপদ নৌপথ ও বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থা সচল রাখার ওপর গুরুত্ব দেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News