1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে শলামচেহ সীমান্ত বন্ধ করল ইরাক

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

ইরানের সঙ্গে শলামচেহ সীমান্ত পারাপার কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরাক। সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

শনিবার (১২ সেপ্টেম্বর) নিরাপত্তা বিষয়ক দুটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে ড্রোন হামলার পর শলামচেহ সীমান্ত বন্ধের নির্দেশ দেয় ইরাক সরকার।

সৌদি আরব জানিয়েছে, ইরাক থেকে উৎক্ষেপিত ড্রোন দিয়ে ওই পাইপলাইনে হামলা চালানো হয়। হামলার ঘটনায় দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে ইরাকে বড় ধরনের অভিযান চলছে।

শলামচেহ ইরান ও ইরাকের মধ্যে গুরুত্বপূর্ণ সীমান্তপথগুলোর একটি। ইরান থেকে ইরাকে সবজি ও অন্যান্য খাদ্যপণ্য আমদানিতেও এ পথ ব্যবহৃত হয়।

এদিকে ড্রোন হামলার পর সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনও সাময়িকভাবে বন্ধ রয়েছে। হরমুজ প্রণালির বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ এই পাইপলাইন দিয়ে সাম্প্রতিক সময়ে প্রতিদিন ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হচ্ছিল।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News