ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বাংলাদেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে সংগঠনটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, মতপ্রকাশের স্বাধীনতা যখন সংকুচিত ছিল এবং সরকারের বিরুদ্ধে কথা বলা কঠিন ছিল, তখনও ডিআরইউ সাংবাদিকদের কথা প্রকাশের সুযোগ করে দিয়েছে। এ সময় সংগঠনটির সদস্যদেরও চাপ, মামলা ও হয়রানির মুখে পড়তে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বর্তমানে একটি মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। সরকার ও বিরোধী দলের সবাই যেন স্বাধীনভাবে কথা বলতে পারেন এবং সরকারের কাজের গঠনমূলক সমালোচনা করতে পারেন—এটাই গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রের বৈশিষ্ট্য।
রিজভীর ভাষ্য, গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Leave a Reply