1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না পোস্টার, দলীয় প্রতীক

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পঠিত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও পোস্টারের ব্যবহার থাকছে না। তবে প্রচারণায় ব্যানার, ফেস্টুন, লিফলেট, হ্যান্ডবিল ও নির্দিষ্ট সীমার মধ্যে বিলবোর্ড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা নতুন ও সমন্বিত ‘আচরণ বিধিমালা, ২০২৬’-এ এসব বিধান রাখা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের প্রচারণার নিয়ম জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।

নতুন বিধিমালা অনুযায়ী, প্রার্থী বা তার সমর্থকেরা কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবেন না। সাদা-কালো ব্যানার, ফেস্টুন, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহার করা যাবে। পাশাপাশি নির্ধারিত আকার ও সংখ্যায় বিলবোর্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

বিলবোর্ডের সর্বোচ্চ আকার নির্ধারণ করা হয়েছে ১৬ ফুট বাই ৯ ফুট। সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতি ওয়ার্ডে একটি করে বিলবোর্ড স্থাপন করা যাবে। উপজেলা নির্বাচনে পুরো উপজেলায় সর্বোচ্চ ২০টি এবং জেলা পরিষদ নির্বাচনে প্রতি থানা বা উপজেলায় একটি করে বিলবোর্ড ব্যবহারের সুযোগ থাকবে।

প্রচারসামগ্রীতে প্রার্থীর ছবি ও প্রতীক ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না। একই সঙ্গে যেকোনো ধরনের পলিথিনের আবরণ ও পিভিসি সামগ্রীর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

মাইক ব্যবহারের সময়সীমাতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে দুপুর ১২টা থেকে মাইকিং শুরু করা যাবে এবং সূর্যাস্তের আগেই তা বন্ধ করতে হবে। জেলা পরিষদ নির্বাচনে মাইক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের শাস্তিও কঠোর করা হয়েছে। আগের ১০ হাজার টাকা জরিমানার পরিবর্তে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডের বিধান বহাল রয়েছে। অপরাধের মাত্রা বিবেচনায় নির্বাচন কমিশন সরাসরি কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিলও করতে পারবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News