1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

বৈধপথে বছরে পরিবারসহ ১২ হাজার বাংলাদেশির ইতালি যাওয়ার সুযোগ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পঠিত

 

বৈধপথে প্রতিবছর পরিবারসহ প্রায় ১২ হাজার বাংলাদেশির ইতালিতে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তেনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি নাগরিকদের অবৈধ পথে ইতালিতে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রদূত। এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অবৈধ যাত্রা থেকে বিরত থাকতে এবং এ বিষয়ে সবাইকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

তিনি আরও জানান, ইতালিতে যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে ইতালির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে দক্ষতা উন্নয়ন এবং ভাষা প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News