1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

বিএনপির উদ্দেশে সারজিস আলম: ‘জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবে না এনসিপি’

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি জাতীয় পার্টির মতো কোনো পোষা বিরোধী দল হবে না। বিএনপি যেন এমন কোনো স্বপ্ন না দেখে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, দলীয় কর্মসূচি এনসিপি নিজেদের সিদ্ধান্তেই নির্ধারণ করবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে জেলা এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় এসব কথা বলেন সারজিস আলম।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, এনসিপি কীভাবে কর্মসূচি পালন করবে, তা বিএনপিকে শেখাতে হবে না। এনসিপির কর্মসূচিকে কেউ ‘লং মার্চ’, কেউ ‘রোড মার্চ’ আবার কেউ ‘লং ড্রাইভ’ বলছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের কর্মসূচিকে যদি লং ড্রাইভ বলা হয়, তাহলে অতীতে বেগম খালেদা জিয়ার কর্মসূচিকেও একইভাবে দেখতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি অতীতে বিরোধী দল হিসেবে সফল হতে পারেনি। ‘মার্চ টু ডেমোক্রেসি’ কর্মসূচির সময় একটি বালুভর্তি ট্রাক দিয়ে পুরো কর্মসূচি থামিয়ে দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, “আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না। বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরাই ঠিক করব।”

তিনি আরও বলেন, বিএনপি যদি তাদের অবস্থান থেকে এনসিপির কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে এর ফল ভালো হবে না।

বাক্‌স্বাধীনতার প্রসঙ্গ টেনে সারজিস আলম অভিযোগ করেন, এনসিপির এক সদস্য প্রধানমন্ত্রীকে সমালোচনা করায় দলীয়ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও পরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এ ঘটনায় বিএনপির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও করেন তিনি।

তিনি বলেন, এনসিপি ওই সদস্যের ব্যবহৃত আপত্তিকর ভাষাকে সমর্থন করে না। তবে তার বিরুদ্ধে দেওয়া মামলাটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু, দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News