1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে দুই দিনের সফরে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়ে দুপুরে মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন তিনি। পরে সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।

সফরকালে সেনুয়া পাড়ার পারিবারিক কবরস্থানে বাবা প্রয়াত মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর কালীবাড়িতে নিজ বাসভবনে অবস্থান ও বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক কমিটির সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

সফরের দ্বিতীয় দিনে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। কর্মসূচি শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News