1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

ফেডের সুদের হার বাড়ার শঙ্কায় বিশ্ববাজারে কমল সোনার দাম

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে কমেছে সোনার দাম।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪১৯ দশমিক ০৯ ডলারে নেমেছে। একপর্যায়ে দাম ২ শতাংশের বেশি কমে ৪ হাজার ৩৬৪ দশমিক ৯৯ ডলারে নামে।

এদিকে, ডিসেম্বর ডেলিভারির গোল্ড ফিউচার ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৬ দশমিক ৬০ ডলারে লেনদেন শেষ করেছে।

শক্তিশালী কর্মসংস্থানের কারণে ফেড চলতি মাসেই সুদের হার বাড়াতে পারে—বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। সুদের হার বাড়লে কোনো সুদ বা আয় না দেওয়া স্বর্ণের আকর্ষণ কমে যাওয়ায় এর দামও কমেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

তবে বাংলাদেশের বাজারে এর বিপরীত চিত্র দেখা গেছে। টানা তিন দফা কমার পর এবার দেশে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বেড়ে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News