1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

নাটোরে বাস আটকের জেরে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

নাটোরে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কয়েকটি দূরপাল্লার বাস আটকে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রাজশাহী থেকে বাইরে যেতে চাওয়া যাত্রীরা।

পরিবহন মালিক-শ্রমিকরা জানান, গত ৩ সেপ্টেম্বর রাতে রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে আটকে দেওয়ার অভিযোগ ওঠে। পরে পাল্টা পদক্ষেপ হিসেবে রাজশাহীতে তুহিন পরিবহনের কয়েকটি বাস আটকে রাখা হয়। দুই পক্ষের বাস ছেড়ে দেওয়া হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি।

এর মধ্যে শনিবার সকালে নাটোরে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের কয়েকটি বাস আটকে দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এরপর রাজশিয়া থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বাস বন্ধ থাকায় বিভিন্ন কাউন্টারে এসে যাত্রীরা ফিরে যাচ্ছেন। কেউ কেউ টিকিটের টাকা ফেরত নিয়ে বিকল্প পরিবহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম জানান, রাজশাহী ও নাটোরের পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে আলোচনা চলছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News