1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

ধর্মের নামে বিভাজন চায় না সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

 

রাষ্ট্রের দৃষ্টিতে দেশের সব নাগরিক সমান উল্লেখ করে ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দিরে শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। নতুন বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘুর কোনো বিভাজন থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

হাবিবুর রশিদ বলেন, নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি মন্দির, মসজিদসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

এ সময় দল-মত নির্বিশেষে তাকে নির্বাচিত করায় স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি ঢাকা-৯ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News