1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

তেলের দাম বাড়লেও বাজারে সংকট, ২০০ টাকা ছুঁইছুঁই ব্রয়লার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার পঠিত

নতুন পে-স্কেল ও বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে সরকার সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ালেও রাজধানীর বাজারে সরবরাহ সংকট কাটেনি। বরং পুরনো দামের তেলও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর খিলক্ষেত, কাপ্তান বাজার, রায়সাহেব বাজার, বাবুবাজার ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিভিন্ন বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে, যা সরকার নির্ধারিত দামের চেয়ে ৫ টাকা বেশি। এতে নিম্ন আয়ের মানুষের সংসারে ব্যয়ের চাপ আরও বাড়ছে বলে জানিয়েছেন ক্রেতারা।

এদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। পেঁপে ৩০ টাকা, পটল, ঢেঁড়স, কাঁকরোল, ঝিঙে ও জালি ৬০ টাকা, করলা ৭০ টাকা এবং শিম ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচও সরবরাহ বাড়ায় কমে ১২০ থেকে ১৪০ টাকা কেজিতে নেমেছে।

তবে মাছ-মাংসের বাজারে স্বস্তি নেই। ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা ও খাসির মাংস ১১৫০ থেকে ১৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডিমের দামও অপরিবর্তিত রয়েছে—প্রতি ডজন ১৫০ টাকা। মাছের বাজারে তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা, রুই-কাতল ৩৮০ থেকে ৪২০ টাকা এবং ইলিশ আকারভেদে ১২০০ থেকে ২৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News