1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী তারেক রহমান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, সবাইকে বাংলাদেশি পরিচয়ে পরিচিত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সবার গর্বিত পরিচয়—আমরা সবাই বাংলাদেশি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে নিষ্ঠুর শাসন চলেছে। হাজারও প্রাণের বিনিময়ে জনগণ সেই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে। এখন অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে দেশ পুনর্গঠনের সময়।

দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন মহল গুজব ছড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতিতে ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, এই দেশ সবার এবং নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার সমান। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার।

তিনি বলেন, বর্তমান সরকার ও বিএনপি বিশ্বাস করে—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে।

এর আগে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News