1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

বাধা এলেও চট্টগ্রাম লংমার্চ সফল করার ঘোষণা এনসিপির

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার পঠিত

আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে বাধা এলেও কর্মসূচি সফল করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় দলীয় কার্যালয়ে লংমার্চ উপলক্ষে সমন্বয় সভা শেষে নেতারা এ কথা জানান।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জনগণের ভোগান্তি নিরসন ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে অংশ নিতে তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী জানান, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। যানজট ও জনভোগান্তি এড়াতে একটি লাইনে গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News