1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার পর পাল্টা জবাব ইরানের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

ফের তীব্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত। মঙ্গলবার ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে তেহরান।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলায় আইআরজিসির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক স্থাপনা, যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন সামরিক সক্ষমতা লক্ষ্য করা হয়েছে।

এদিকে হামলার ঘটনায় ইরানের উপকূলীয় শহর সিরিকের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে পাঁচজন নিহত ও বহু মানুষ আহত হওয়ার খবর দিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট।

সংঘাতের বড় প্রভাব পড়েছে হরমুজ প্রণালিতে। ইরানের কঠোর অবরোধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ কার্যত বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি চার ডলারের বেশি বেড়ে পাঁচ সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ইরান হুঁশিয়ারি দিয়েছে, দেশটিকে পারস্য উপসাগর থেকে তেল রপ্তানি বন্ধ করতে বাধ্য করা হলে অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর হামলার হুমকি দিয়েছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News