বিগত ১৭ বছরে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলের গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, নির্যাতিত, আহত ও পঙ্গু রাজনৈতিক নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য নতুন একটি অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে আহত ও শহীদদের পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য ইতোমধ্যে ‘জুলাই অধিদপ্তর’ প্রতিষ্ঠা করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।
Leave a Reply