নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫২ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। স্থানীয় কর্তৃপক্ষের সর্বশেষ হিসাব অনুযায়ী, নিখোঁজের সংখ্যা ২ হাজার ৫০২ জন।
রোববার (৩০ আগস্ট) দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। এর আগে মৃতের সংখ্যা ছিল ৭৩৪ এবং নিখোঁজ ছিলেন ২ হাজার ৪৯৮ জন।
দুর্যোগের পর বিভিন্ন এলাকায় এখনও উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। ধ্বংসস্তূপ ও দুর্গম এলাকায় অনেক নিখোঁজ ব্যক্তি আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় নতুন করে বন্যার সতর্কতাও জারি করা হয়েছে।
Leave a Reply