1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১,০৯৭

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৭ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৪৯ জন, খুলনায় ২৪৩, বরিশালে ১২৩, চট্টগ্রামে ১১৬, ময়মনসিংহে ৮১, রাজশাহীতে ৭৬, রংপুরে ৬ এবং সিলেটে ৩ জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৩ জনের।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News