1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পঠিত

সারা দেশে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা বাহিনীর ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহায়তাকারীদের সর্বোচ্চ ২ লাখ থেকে সর্বনিম্ন ১০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। ভারী অস্ত্রের জন্য ২ লাখ এবং হালকা অস্ত্রের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। অস্ত্র উদ্ধারে সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, এরই মধ্যে সারা দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ও সহায়তার চাহিদার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন পুলিশ সদস্যরা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News