1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

এআই ব্যবহারে মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শনিবার (২৯ আগস্ট) এশিয়াটিক সোসাইটি ফর বাংলাদেশের ‘এআই গভর্নেন্স সামার স্কুল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশে এআই ব্যবহারের জন্য একটি কার্যকর আইনগত কাঠামো প্রয়োজন। এআই ব্যবহার করে আদালতের রায় লেখা অনুচিত। এতে রায়ের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন না হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশ্যে এআই ব্যবহারের বিষয়ে নানা পরামর্শ দেন প্রধান বিচারপতি।

এ সময় মানুষের দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার ও এর সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিনসহ অন্যান্য বক্তারা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News