ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় অধিবেশন বসবে।
এ অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়াসহ কয়েকটি বিল উত্থাপনের কথা রয়েছে। পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং চলমান গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট নিয়ে আলোচনা হতে পারে।
অধিবেশন কতদিন চলবে, তা শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে।
অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এসব এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
Leave a Reply