ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে ‘প্রহসন’ বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, ওয়াশিংটনের নতুন নীতির কোনো অর্থ নেই। কারণ যুক্তরাষ্ট্র এমন নিষেধাজ্ঞা ঘোষণা করছে, যেগুলো এরই মধ্যে কার্যকর রয়েছে।
বাঘেই আরও বলেন, বাহরাইনের সঙ্গে ইরানের উল্লেখযোগ্য অর্থনৈতিক লেনদেন নেই। এরপরও দেশটিকে সামনে রেখে যুক্তরাষ্ট্র তাদের অর্থনৈতিক চাপের জোট কার্যকর—এমনটি দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর আর্থিক চাপ বজায় রাখা নিয়ে বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল খলিফের সঙ্গে আলোচনা করেন।
Leave a Reply