1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র চলছে: আইনমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত

 

দেশে মুখোশধারী অনেকেই এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যে ফ্যাসিস্ট সরকার হাজারো মানুষকে হত্যা করেছে এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু ও অন্ধ করেছে, তাদের যারা ফিরিয়ে আনতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যেন ভবিষ্যতে আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে জন্য একটি রোডম্যাপ তৈরি করা প্রয়োজন।

তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। কাজ করতে গেলে ভুল হতে পারে, তবে সেই ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে। হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে দেশকে গণতন্ত্র ও আইনের শাসনের স্বাদ দিতে হবে।

আইনমন্ত্রী আরও বলেন, এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে ফ্যাসিজম আর ফিরে আসতে না পারে। একই সঙ্গে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারাও যেন ভবিষ্যতে ফ্যাসিস্ট হয়ে না ওঠেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

এ সময় বিরোধিতার জন্য বিরোধিতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News