1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পঠিত

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে ঠাকুরগাঁওয়ে পিকআপ, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (২৬ আগস্ট) সকালে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি পিকআপ পোস্ট অফিস এলাকায় পৌঁছে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, একই সকালে ঝিনাইদহের বাইপাস গ্যাস ডিপো এলাকায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

অন্যদিকে, নড়াইলেও পৃথক সড়ক দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন।

পৃথক এসব দুর্ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News