দক্ষিণ সুদানে বন্দুকধারীদের অতর্কিত হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
সোমবার (২৪ আগস্ট) জংলেই রাজ্যের পাজুত এলাকায় যাওয়ার সময় জাতিসংঘের টহল দলের ওপর এ হামলা চালানো হয়। নিহত দুই শান্তিরক্ষী ও আহতদের মধ্যে তিনজন ইথিওপিয়ার নাগরিক।
জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক জানান, নিয়মিত টহলের সময় পরিকল্পিতভাবে অজ্ঞাত বন্দুকধারীরা শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা চালায়।
ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতিসংঘ। চলতি বছরের জানুয়ারি থেকে দক্ষিণ সুদানে অন্তত ৩৬ জন মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউএনএমআইএসএস।
Leave a Reply